AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
শিক্ষা
খুলছে না প্রাথমিক বিদ্যালয়
শিক্ষা

খুলছে না প্রাথমিক বিদ্যালয়

az-info-bd August 5, 2024

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে রোববার (৪ আগস্ট) প্রাথমিক বিদ্যালয় খুলছে না। আপাতত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে। শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় আপাতত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় খুলছে না। কবে খুলবে তা পরে জানিয়ে দেওয়া হবে।

গত ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়,

শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নি সেন্টারসমূহ আগামী ৪ আগস্ট রোববার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে।

এতে আরও বলা হয়, আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।

কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত ১৭ জুলাই রাতে দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।

১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করা হয়। নামানো হয় সেনাবাহিনী। এরপর থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়
দেশজুড়ে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা …

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

১৭তম পারা রমজান মাসের রেডিও সুরে তিলাওয়াত | Para 17 Juz Hafez Qari Abu Rayhan
১৭তম পারা রমজান মাসের রেডিও সুরে তিলাওয়াত | Para 17 …

১৭তম পারা রমজান মাসের রেডিও সুরে তিলাওয়াত | Para 17 Juz Hafez Qari Abu Rayhan

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Update Jobs News

  • Recruitment notice for Teachers at the BRAC Academy
    Recruitment notice for Teachers at the BRAC …
    October 9, 2026 0
  • 1 person is required for grandmother’s care
    1 person is required for grandmother’s care
    October 3, 2026 0
  • Cantonment school has 32000 part-time teaching positions
    Cantonment school has 32000 part-time teaching positions
    September 26, 2026 0
  • HOTEL Housekeeping job
    HOTEL Housekeeping job
    September 25, 2026 0
  • SAMSUNG is providing work worth 42000
    SAMSUNG is providing work worth 42000
    September 22, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh