AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
News
পাকিস্তান আজ বলছে “তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ।” এর চেয়ে সম্মানের আর কি হতে পারে?
News

পাকিস্তান আজ বলছে “তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ।” এর চেয়ে সম্মানের আর কি হতে পারে?

az-info-bd August 25, 2024

পাকিস্তান আজ বলছে “তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ।” এর চেয়ে সম্মানের আর কি হতে পারে? বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন। তিনি বলেছেন, কঠিন এ পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে শেহবাজ শরিফ তার এক্স অ্যাকাউন্টে এ পোস্ট দেন।

Advertisements

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ লেখেন, ‘বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এই ট্র্যাজেডির মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান। আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যবসায় ও দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে।’

Advertisements

সর্বশেষ খবর অনুযায়ী, বাংলাদেশের ১১টি জেলা বন্যাকবলিত। জেলাগুলোতে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ।

এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান জানান, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা দুর্গত।

Advertisements

এসব এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

 

Share
Tweet
Email
Next Article

Related Articles

Trump sugiere que podría usar la fuerza militar para hacerse con el Canal de Panamá y Groenlandia
Trump sugiere que podría usar la fuerza militar para hacerse …

Trump sugiere que podría usar la fuerza militar para hacerse con el Canal de Panamá y Groenlandia

Hay que decirle a Trump que Rusia se alía con China, Irán y Corea del Norte: Presidenta de la Comisión Europea
Hay que decirle a Trump que Rusia se alía con …

Hay que decirle a Trump que Rusia se alía con China, Irán y Corea del Norte: Presidenta de la Comisión Europea

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Popular Posts

  • Saptahik Chakrir Dak Potrika 09 January 2026 | চাকরির ডাক
    Saptahik Chakrir Dak Potrika 09 January 2026 …
    January 9, 2026 4
  • Office Assistant Job Circular 2026 | অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি
    Office Assistant Job Circular 2026 | অফিস …
    January 1, 2026 2
  • Saptahik Chakrir Khobor 09 January 2026 | সাপ্তাহিক চাকরির খবর
    Saptahik Chakrir Khobor 09 January 2026 | …
    January 9, 2026 1
  • NID Card Download 2025 Bangladesh
    NID Card Download 2025 Bangladesh
    December 22, 2025 0
  • Primary Assistant Teacher Job Question Solution 2026
    Primary Assistant Teacher Job Question Solution 2026
    January 9, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh