AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
শিক্ষা
ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়
শিক্ষা

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

az-info-bd August 3, 2024

দেশজুড়ে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে আগামীকাল (রোববার) থেকে এসব বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করছেন। তিনি বলেন, আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আপাতত আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না।

Advertisements

এর আগে গত বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে ৪ আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নিয়েছিল।

তবে দেশের ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলে সেদিন জানানো হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Advertisements

এর আগে জুলাইয়ের শুরুতে পেনশন এবং কোটা আন্দোলন চূড়ান্ত রূপ পেলে পুরোপুরি স্থবিরতা নেমে আসে শিক্ষাব্যবস্থায়। গত ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুর হওয়া এই আন্দোলন ছড়িয়ে যায় সারা দেশে। একপর্যায়ে পুলিশ-বিজিবির সঙ্গে সংঘাতে শিক্ষার্থীসহ ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয় কয়েক হাজার মানুষ।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

সকালের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে
ঢাকাসহ ৯ জেলায় সকালের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে …

সকালের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে

প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ
দেশজুড়ে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা …

প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Popular Posts

  • Saptahik Chakrir Dak Potrika 09 January 2026 | চাকরির ডাক
    Saptahik Chakrir Dak Potrika 09 January 2026 …
    January 9, 2026 4
  • Office Assistant Job Circular 2026 | অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি
    Office Assistant Job Circular 2026 | অফিস …
    January 1, 2026 2
  • Saptahik Chakrir Khobor 09 January 2026 | সাপ্তাহিক চাকরির খবর
    Saptahik Chakrir Khobor 09 January 2026 | …
    January 9, 2026 1
  • NU Degree 3rd Year Result 2025 | ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট
    NU Degree 3rd Year Result 2025 | ডিগ্রি …
    December 18, 2025 0
  • Primary Assistant Teacher Job Question Solution 2026
    Primary Assistant Teacher Job Question Solution 2026
    January 9, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh