AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
১২ জেলায় ঝড়ের পূর্বাভাস
আবহাওয়া

১২ জেলায় ঝড়ের পূর্বাভাস

az-info-bd August 23, 2024

দেশের ১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৩ আগস্ট) দেশের নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন,

এই সময়ে রাজশাহী, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী তিন দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে শনিবার (২৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন রোববার (২৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়েও দেশের ৮ বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে আগামী সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Share
Tweet
Email
Prev Article

Related Articles

ঢাকায় তুমুল বৃষ্টি
কাগজ-কলমে বর্ষা এখনো না এলেও বৃষ্টি শুরু হয়ে গেছে। এরই …

ঢাকায় তুমুল বৃষ্টি

দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি রেকর্ড
সারা দেশে বেশ কয়েক দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ। এর মধ্যে …

দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি রেকর্ড

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Update Jobs News

  • Work Assistant Job Circular 2026 | কার্যসহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি
    Work Assistant Job Circular 2026 | কার্যসহকারী …
    April 10, 2026 0
  • Custom House CH Job Circular 2026 | কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি
    Custom House CH Job Circular 2026 | …
    April 9, 2026 0
  • Instructions to display land service fees on signboard, pay all fees online | ভূমি সেবার ফি সাইনবোর্ডে প্রদর্শন এর নির্দেশ, অনলাইনে সকল ফি পরিশোধ
    Instructions to display land service fees on …
    April 9, 2026 0
  • ‘Fuel Pass’ is being launched for oil, how to apply easily
    ‘Fuel Pass’ is being launched for oil, …
    April 8, 2026 0
  • Sorkari Nilamer Sompotti Kenar Niyom
    Sorkari Nilamer Sompotti Kenar Niyom
    April 8, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh