AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
আসছে ঘন কুয়াশা, বাড়তে পারে শীতের তীব্রতা
আবহাওয়া

আসছে ঘন কুয়াশা, বাড়তে পারে শীতের তীব্রতা

az-info-bd January 2, 2024

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমে শীত বাড়তে পারে। একই সঙ্গে ঘন কুয়াশার কারণে দিনেও ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। সোমবার (১ জানুয়ারি) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

Advertisements

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

এতে বলা হয়, দ্বিতীয় ও তৃতীয় দিনেও ঠান্ডা পরিস্থিতি অব্যাহত থাকবে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও সীতাকুণ্ডে সর্বোচ্চ ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকায় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Advertisements

এছাড়াও আগামী তিন দিন ঘন কুয়াশায় ব্যাহত হবে বিমান, অভ্যন্তরীণ নৌযান চলাচল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে তাপমাত্রা কমে শীত বাড়বে। গতকাল (৩১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Advertisements

আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

যে সব জেলায় হতে পারে ভারী বৃষ্টি
রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু …

যে সব জেলায় হতে পারে ভারী বৃষ্টি

যে তিন বিভাগে বেশি বৃষ্টি হতে পারে
বৃষ্টি কমে গিয়ে দেশের পাঁচ বিভাগে তাপমাত্রা বাড়তে পারে বলে …

যে তিন বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Popular Posts

  • Saptahik Chakrir Dak Potrika 28 November 2025 | চাকরির ডাক
    Saptahik Chakrir Dak Potrika 28 November 2025 …
    November 28, 2025 4
  • Bangladesh Customs Job Circular 2025
    Bangladesh Customs Job Circular 2025
    November 15, 2025 2
  • Office Assistant Job Circular 2025 | অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি
    Office Assistant Job Circular 2025 | অফিস …
    December 7, 2025 2
  • Saptahik Chakrir Khobor 28 November 2025 | সাপ্তাহিক চাকরির খবর
    Saptahik Chakrir Khobor 28 November 2025 | …
    November 28, 2025 1
  • Four wheeler for only 1 lakh taka Bajaj Qute RE60
    Four wheeler for only 1 lakh taka …
    December 8, 2025 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2025 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh