AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
একটু একটু করে বাড়ছে শীত, দেখা মিলছে কুয়াশার
আবহাওয়া

একটু একটু করে বাড়ছে শীত, দেখা মিলছে কুয়াশার

az-info-bd December 3, 2023

ধীরে ধীরে কমতে শুরু করেছে দিনাজপুরের তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে সকাল ৭টা পর্যন্ত শীত অনুভব হচ্ছে। দেখা মিলছে কুয়াশারও। তবে গত বছর এই সময়ে যে তাপমাত্রা ছিল এবার তার চেয়ে তাপমাত্রা বেশি বলে জানা গেছে। রোববার (৩ ডিসেম্বর) দিনাজপুরের তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা গত শনিবার ছিল ১৮.২।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, জেলায় একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। তবে গতবারের চেয়ে ধীরে কমছে তাপমাত্রা। ‘গত বছরের ৩০ নভেম্বর দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫দশমিক ০৪ ডিগ্রী সেলসিয়াস, ১ ডিসেম্বর কমে দাঁড়ায় ১৪. ৫০ ডিগ্রী সেলসিয়াস, ২ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements

কিন্তু এবার তেমন শীত নেই। রোববার (৩ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস’ বলে জানান তিনি। অপরদিকে, সকালে-সন্ধ্যা মানুষকে হালকা শীতের কাপড় পড়তে দেখা যাচ্ছে। ভোরে মসজিদে মুসুল্লিরা শীতের কাপড় পরে নামাজে আসছেন।

শহরের খোদমাধপুর মিন্ত্রিপাড়া জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসুল্লি আলতাফ হোসেন বলেন, শীত অনুভত হচ্ছে। ভোরে শীতের কাপড় গায়ে দিয়ে বের হতে হচ্ছে। শীত আসছে তা বোঝা যাচ্ছে। স্টেশন এলাকায় দেখা মেলে পত্রিকার হকার লক্ষণ চন্দ্র সরকার ও রুবেল ইসলামের। তাদের শীতের পোষাক ছিল বাই সাইকেলের মধ্যে।

Advertisements

তারা বলেন, ভোরবেলা পত্রিকা আসে। আমাদের ভোরে বের হাতে হয়। গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশা বেশি। ভোরে ঠাণ্ডা লাগলেও সাইকেল চালানোয় গরম লেগে গেছে। তাই হালকা শীতের কাপড় খুলে সাইকেলের হাতলে রেখে দিয়েছি।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগ অবস্থান …

তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

ভোটের দিন তীব্র শীতের পূর্বাভাস
সারা দেশে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে …

ভোটের দিন তীব্র শীতের পূর্বাভাস

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Popular Posts

  • Saptahik Chakrir Dak Potrika 28 November 2025 | চাকরির ডাক
    Saptahik Chakrir Dak Potrika 28 November 2025 …
    November 28, 2025 4
  • Bangladesh Customs Job Circular 2025
    Bangladesh Customs Job Circular 2025
    November 15, 2025 2
  • Office Assistant Job Circular 2025 | অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি
    Office Assistant Job Circular 2025 | অফিস …
    December 7, 2025 2
  • Saptahik Chakrir Khobor 28 November 2025 | সাপ্তাহিক চাকরির খবর
    Saptahik Chakrir Khobor 28 November 2025 | …
    November 28, 2025 1
  • Four wheeler for only 1 lakh taka Bajaj Qute RE60
    Four wheeler for only 1 lakh taka …
    December 8, 2025 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2025 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh