AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
তিন দিন যেসব স্থানে নামতে পারে বৃষ্টি
আবহাওয়া

তিন দিন যেসব স্থানে নামতে পারে বৃষ্টি

az-info-bd December 23, 2023

শীত আর কুয়াশার মধ্যেই এবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নামতে পারে বৃষ্টি। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিসের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নিকলি ও তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝাররি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ দেশের সব বিভাগে বুধবার (৬ ডিসেম্বর) বৃষ্টি হতে পারে। …

ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

বাড়তে পারে রাতের তাপমাত্রা, হতে পারে বৃষ্টি
রাতের তাপমাত্রা বেড়ে আপাতত কয়েকদিন শীতের তীব্রতা কমতে পারে বলে …

বাড়তে পারে রাতের তাপমাত্রা, হতে পারে বৃষ্টি

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Update Jobs News

  • Work Assistant Job Circular 2026 | কার্যসহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি
    Work Assistant Job Circular 2026 | কার্যসহকারী …
    April 10, 2026 0
  • Custom House CH Job Circular 2026 | কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি
    Custom House CH Job Circular 2026 | …
    April 9, 2026 0
  • Instructions to display land service fees on signboard, pay all fees online | ভূমি সেবার ফি সাইনবোর্ডে প্রদর্শন এর নির্দেশ, অনলাইনে সকল ফি পরিশোধ
    Instructions to display land service fees on …
    April 9, 2026 0
  • ‘Fuel Pass’ is being launched for oil, how to apply easily
    ‘Fuel Pass’ is being launched for oil, …
    April 8, 2026 0
  • Sorkari Nilamer Sompotti Kenar Niyom
    Sorkari Nilamer Sompotti Kenar Niyom
    April 8, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh