AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
Job Circular
২ বিভাগে বাড়তে পারে তাপমাত্রা, ৪ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা
Job Circular

২ বিভাগে বাড়তে পারে তাপমাত্রা, ৪ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

az-info-bd June 22, 2023

বৃষ্টির প্রবণতা কিছুটা কমে দেশের দুই বিভাগে তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে চার বিভাগে অতিভারী বৃষ্টিতে জাগছে শঙ্কা। বৃহস্পতিবার (২২ জুন) সকালে পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার আষাঢ়ের ৮ তারিখ। সব বিভাগে কম-বেশি বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির প্রবণতা বেশি রংপুর বিভাগে। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়।

রংপুর বিভাগের পুরো অঞ্চল জুড়েই ভারী বৃষ্টি হচ্ছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে ঢাকা প্রায় বৃষ্টিহীন। বাড়ছে ভ্যাপসা গরম।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা,

খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এসময়ে রাজশাহী ও খুলনা বিভাগের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

How to Redeem Free Fire Max Codes for September 22, 2022?
How to Redeem Free Fire Max Codes for September 22? …

How to Redeem Free Fire Max Codes for September 22, 2022?

Popular Pharmaceuticals Ltd Job Circular 2022
Popular Pharmaceuticals Ltd Job Circular 2022 has been revealed by …

Popular Pharmaceuticals Ltd Job Circular 2022

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Popular Posts

  • Saptahik Chakrir Dak Potrika 30 January 2026 | চাকরির ডাক
    Saptahik Chakrir Dak Potrika 30 January 2026 …
    January 30, 2026 4
  • Office Assistant Job Circular 2026 | অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি
    Office Assistant Job Circular 2026 | অফিস …
    January 31, 2026 2
  • Saptahik Chakrir Khobor 30 January 2026 | সাপ্তাহিক চাকরির খবর
    Saptahik Chakrir Khobor 30 January 2026 | …
    January 30, 2026 1
  • How can expatriates get smart voter ID card in their hands
    How can expatriates get smart voter ID …
    January 22, 2026 0
  • Department of Fisheries DOF Job Circular 2026 | মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
    Department of Fisheries DOF Job Circular 2026 …
    February 10, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh