AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
আরও কমবে রাতের তাপমাত্রা, বাড়বে শীত
আবহাওয়া

আরও কমবে রাতের তাপমাত্রা, বাড়বে শীত

az-info-bd December 12, 2023

সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমে শীত বাড়বে। আবহাওয়া অফিস বলছে, তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা না থাকলেও আগামীকাল বুধবার থেকে দেশের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, বুধবার থেকে শীতের তীব্রতা বাড়বে।

তবে এখনই আপাতত শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের শেষে শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে। এল নিনো সক্রিয় থাকায় সামগ্রিকভাবে এবার শীতের প্রকোপ কিছুটা কম হতে পারে।

Advertisements

সারা দেশের পাশাপাশি গত দুই দিন ধরে রাজধানীতে দেখা গেছে কুয়াশা। এই কুয়াশা আরও বাড়বে। আর মাসের শেষে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। মঙ্গলবার ভোরেও কুয়াশার প্রাদুর্ভাব ছিল।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Advertisements

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisements

গত ২৪ ঘণ্টায় সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

উত্তরে বৃষ্টি আর পশ্চিমে শৈত্যপ্রবাহের আভাস
গত কয়েক দিন ধরে প্রায় সারা দেশেই শীতের আবহ স্পষ্ট …

উত্তরে বৃষ্টি আর পশ্চিমে শৈত্যপ্রবাহের আভাস

বাড়তে পারে রাতের তাপমাত্রা, হতে পারে বৃষ্টি
রাতের তাপমাত্রা বেড়ে আপাতত কয়েকদিন শীতের তীব্রতা কমতে পারে বলে …

বাড়তে পারে রাতের তাপমাত্রা, হতে পারে বৃষ্টি

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Popular Posts

  • Saptahik Chakrir Dak Potrika 28 November 2025 | চাকরির ডাক
    Saptahik Chakrir Dak Potrika 28 November 2025 …
    November 28, 2025 4
  • Bangladesh Customs Job Circular 2025
    Bangladesh Customs Job Circular 2025
    November 15, 2025 2
  • Office Assistant Job Circular 2025 | অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি
    Office Assistant Job Circular 2025 | অফিস …
    December 7, 2025 2
  • Saptahik Chakrir Khobor 28 November 2025 | সাপ্তাহিক চাকরির খবর
    Saptahik Chakrir Khobor 28 November 2025 | …
    November 28, 2025 1
  • Four wheeler for only 1 lakh taka Bajaj Qute RE60
    Four wheeler for only 1 lakh taka …
    December 8, 2025 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2025 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh