AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
কমবে তাপমাত্রা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরবে ২ বিভাগে
আবহাওয়া

কমবে তাপমাত্রা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরবে ২ বিভাগে

az-info-bd December 25, 2023

শীতের দাপটের মধ্যেই দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এতে তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের তীব্রতা।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Advertisements

এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

পাশাপাশি এই সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এদিকে, মঙ্গলবারের (২৬ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Advertisements

উল্লেখিত সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী বুধবারের (২৭ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনের শেষদিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisements

 

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

কুয়াশায় বাড়তে পারে শীত
হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা নিয়ে জেঁকে বসতে শুরু করেছে …

কুয়াশায় বাড়তে পারে শীত

যে তিন বিভাগে বেশি বৃষ্টি হতে পারে
বৃষ্টি কমে গিয়ে দেশের পাঁচ বিভাগে তাপমাত্রা বাড়তে পারে বলে …

যে তিন বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Popular Posts

  • Saptahik Chakrir Dak Potrika 09 January 2026 | চাকরির ডাক
    Saptahik Chakrir Dak Potrika 09 January 2026 …
    January 9, 2026 4
  • Office Assistant Job Circular 2026 | অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি
    Office Assistant Job Circular 2026 | অফিস …
    January 1, 2026 2
  • Saptahik Chakrir Khobor 09 January 2026 | সাপ্তাহিক চাকরির খবর
    Saptahik Chakrir Khobor 09 January 2026 | …
    January 9, 2026 1
  • NU Degree 3rd Year Result 2025 | ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট
    NU Degree 3rd Year Result 2025 | ডিগ্রি …
    December 18, 2025 0
  • Primary Assistant Teacher Job Question Solution 2026
    Primary Assistant Teacher Job Question Solution 2026
    January 9, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh