AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
কোন অঞ্চলে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে জানালো আবহাওয়া অফিস
আবহাওয়া

কোন অঞ্চলে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে জানালো আবহাওয়া অফিস

az-info-bd December 4, 2023

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যা ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে মঙ্গলবার (৫ ডিসেম্বর) আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে।

পাশাপাশি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এতে শীত জেঁকে বসতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টা থেকে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে,

মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার,

যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোররাত থেকে সকালের মধ্যে নিলর ও মাসুলিপট্টমের কাছ দিয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে আসার আশঙ্কা নেই। তবে এর

 

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি
পৌষের প্রথম দিনেই ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে দেশের সর্বনিম্ন …

জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি

কুয়াশা থাকবে আরও কয়েকদিন: আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকায় আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন …

কুয়াশা থাকবে আরও কয়েকদিন: আবহাওয়া অধিদপ্তর

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Update Jobs News

  • Bangladesh Railway Job Circular 2026 | বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
    Bangladesh Railway Job Circular 2026 | বাংলাদেশ …
    September 10, 2026 0
  • Department of Youth Development DYD Free Driving Training 2026
    Department of Youth Development DYD Free Driving …
    September 6, 2026 0
  • Build a house worth 12 lakh taka in just 20,000 taka monthly installment
    Build a house worth 12 lakh taka …
    September 3, 2026 0
  • Department of Youth Development DYD Admission Notice 2026 | যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি
    Department of Youth Development DYD Admission Notice …
    September 2, 2026 0
  • NU Honours 4th Year Result 2026 | অনার্স ৪র্থ বর্ষ রেজাল্ট
    NU Honours 4th Year Result 2026 | …
    August 31, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh