AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
জানুয়ারির শুরুতে বাড়তে পারে শীত
আবহাওয়া

জানুয়ারির শুরুতে বাড়তে পারে শীত

az-info-bd December 28, 2023

কয়েকদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকছে। ঢাকার তাপমাত্রাও ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না। আগামী দুদিন রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

তবে জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে আজ হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবারও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisements

পরবর্তী পাঁচদিন অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

হার মেনে যাচ্ছে শীতের পোশাক
যশোরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে দেরিতে হলেও …

হার মেনে যাচ্ছে শীতের পোশাক

ঢাকায় তুমুল বৃষ্টি
কাগজ-কলমে বর্ষা এখনো না এলেও বৃষ্টি শুরু হয়ে গেছে। এরই …

ঢাকায় তুমুল বৃষ্টি

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Popular Posts

  • Saptahik Chakrir Dak Potrika 28 November 2025 | চাকরির ডাক
    Saptahik Chakrir Dak Potrika 28 November 2025 …
    November 28, 2025 4
  • Bangladesh Customs Job Circular 2025
    Bangladesh Customs Job Circular 2025
    November 15, 2025 2
  • Office Assistant Job Circular 2025 | অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি
    Office Assistant Job Circular 2025 | অফিস …
    December 7, 2025 2
  • Saptahik Chakrir Khobor 28 November 2025 | সাপ্তাহিক চাকরির খবর
    Saptahik Chakrir Khobor 28 November 2025 | …
    November 28, 2025 1
  • Four wheeler for only 1 lakh taka Bajaj Qute RE60
    Four wheeler for only 1 lakh taka …
    December 8, 2025 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2025 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh