AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া

ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

az-info-bd December 6, 2023

ঢাকাসহ দেশের সব বিভাগে বুধবার (৬ ডিসেম্বর) বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গতকাল মঙ্গলবার রাতে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

যার ফলে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার দেশের কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোরে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বুধবার সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা রয়েছে। সকাল থেকে দেখা মেলেনি সূর্যের (এ রিপোর্ট লেখা পর্যন্ত)। উত্তর উত্তরপূর্ব দিক থেকে বাতাস বইলেও পরিস্থিতি অনেকটা গুমোট অবস্থায় রয়েছে। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি
পৌষের প্রথম দিনেই ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে দেশের সর্বনিম্ন …

জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি

১২ জেলায় ঝড়ের পূর্বাভাস
দেশের ১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে …

১২ জেলায় ঝড়ের পূর্বাভাস

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Update Jobs News

  • Work Assistant Job Circular 2026 | কার্যসহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি
    Work Assistant Job Circular 2026 | কার্যসহকারী …
    April 10, 2026 0
  • Custom House CH Job Circular 2026 | কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি
    Custom House CH Job Circular 2026 | …
    April 9, 2026 0
  • Instructions to display land service fees on signboard, pay all fees online | ভূমি সেবার ফি সাইনবোর্ডে প্রদর্শন এর নির্দেশ, অনলাইনে সকল ফি পরিশোধ
    Instructions to display land service fees on …
    April 9, 2026 0
  • ‘Fuel Pass’ is being launched for oil, how to apply easily
    ‘Fuel Pass’ is being launched for oil, …
    April 8, 2026 0
  • Sorkari Nilamer Sompotti Kenar Niyom
    Sorkari Nilamer Sompotti Kenar Niyom
    April 8, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh