AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫
আবহাওয়া

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫

az-info-bd December 19, 2023

আজ মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া বৃহস্পতিবার রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে মঙ্গলবার সকালে হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আপাতত শীত কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে।

Advertisements

গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফেই রেকর্ড করা হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisements

বৃহস্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচদিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

কোন অঞ্চলে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে জানালো আবহাওয়া অফিস
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর-পশ্চিম …

কোন অঞ্চলে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে জানালো আবহাওয়া অফিস

৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস
৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে …

৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Popular Posts

  • Saptahik Chakrir Dak Potrika 30 January 2026 | চাকরির ডাক
    Saptahik Chakrir Dak Potrika 30 January 2026 …
    January 30, 2026 4
  • Office Assistant Job Circular 2026 | অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি
    Office Assistant Job Circular 2026 | অফিস …
    January 31, 2026 2
  • Saptahik Chakrir Khobor 30 January 2026 | সাপ্তাহিক চাকরির খবর
    Saptahik Chakrir Khobor 30 January 2026 | …
    January 30, 2026 1
  • How can expatriates get smart voter ID card in their hands
    How can expatriates get smart voter ID …
    January 22, 2026 0
  • SEIP Training Admission Circular 2026 (Skills for Employment Investment Program)
    SEIP Training Admission Circular 2026 (Skills for …
    February 5, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh