AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
বৃষ্টি বাড়তে পারে, কমবে তাপপ্রবাহের আওতা
আবহাওয়া

বৃষ্টি বাড়তে পারে, কমবে তাপপ্রবাহের আওতা

az-info-bd June 18, 2023

আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা ক্রমেই বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির প্রবণতা চার বিভাগে বেশি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আগের দিনের তুলনায় গতকাল তাপমাত্রা কিছুটা কমেছে। বৃষ্টিও বেড়েছে।

সিলেট অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে সেখানে নদ-নদীর পানি বেড়ে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা) সবচেয়ে বেশি ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। এসময় সিলেটে ৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শনিবার সন্ধ্যার পর ঢাকায় তুমুল বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী বৃষ্টির পরিমাণ ছিল ৪২ মিলিমিটার। রোববার সকালে ঢাকায় রোদ থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে মেঘের আনাগোনা। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

গত কিছুদিন ধরে বৃষ্টিহীন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। সেখানে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (১৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

কিছু কিছু জায়গায় এটি প্রশমিত হতে পারে। পাশাপাশি আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান খো. হাফিজুর রহমান। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা,

বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

কুয়াশা থাকবে আরও কয়েকদিন: আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকায় আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন …

কুয়াশা থাকবে আরও কয়েকদিন: আবহাওয়া অধিদপ্তর

বাড়তে পারে রাতের তাপমাত্রা, হতে পারে বৃষ্টি
রাতের তাপমাত্রা বেড়ে আপাতত কয়েকদিন শীতের তীব্রতা কমতে পারে বলে …

বাড়তে পারে রাতের তাপমাত্রা, হতে পারে বৃষ্টি

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Update Jobs News

  • Build your dream modern address in a container home – the new way to hassle-free living
    Build your dream modern address in a …
    April 17, 2026 0
  • Our company will make you home You only pay monthly installments!
    Our company will make you home You …
    April 16, 2026 0
  • Almost a new sedan is taking an eye in Dhaka! Only 9,900 km driven – you will be surprised to hear the price!
    Almost a new sedan is taking an …
    April 15, 2026 0
  • Assistant Teacher Job Circular 2026 | সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
    Assistant Teacher Job Circular 2026 | সহকারী …
    April 15, 2026 0
  • Government Is Recruiting 1 Lakh Workers In Health
    Government Is Recruiting 1 Lakh Workers In …
    April 15, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh