AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
রাতের তাপমাত্রা বেড়েছে, আরও বাড়তে পারে
আবহাওয়া

রাতের তাপমাত্রা বেড়েছে, আরও বাড়তে পারে

az-info-bd December 24, 2023

রাতের অর্থাৎ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়া ও নিকলিতে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের মতো আজও ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Advertisements

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববারের আবহাওয়ার পূর্বাভাসে তিনি বলেন, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং মধ্যাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Advertisements

রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কিন্তু সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং মধ্যাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলতি মাসের শেষের দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে।

Advertisements
Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

৮ বিভাগে বৃষ্টি, দুদিন পর ফের বাড়বে তাপমাত্রা
দেশের ৮ বিভাগে শুক্রবার (৯ জুন) কম-বেশি বৃষ্টি থাকতে পারে। …

৮ বিভাগে বৃষ্টি, দুদিন পর ফের বাড়বে তাপমাত্রা

একদিকে অতিভারী বৃষ্টি, অন্যদিকে তীব্র তাপপ্রবাহ
মৌসুমি বায়ুর সক্রিয়তায় দেশের সিলেট অঞ্চলে অতিভারী বৃষ্টি হচ্ছে। অন্যদিকে …

একদিকে অতিভারী বৃষ্টি, অন্যদিকে তীব্র তাপপ্রবাহ

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Popular Posts

  • Saptahik Chakrir Dak Potrika 30 January 2026 | চাকরির ডাক
    Saptahik Chakrir Dak Potrika 30 January 2026 …
    January 30, 2026 4
  • Office Assistant Job Circular 2026 | অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি
    Office Assistant Job Circular 2026 | অফিস …
    January 31, 2026 2
  • Saptahik Chakrir Khobor 30 January 2026 | সাপ্তাহিক চাকরির খবর
    Saptahik Chakrir Khobor 30 January 2026 | …
    January 30, 2026 1
  • How can expatriates get smart voter ID card in their hands
    How can expatriates get smart voter ID …
    January 22, 2026 0
  • SEIP Training Admission Circular 2026 (Skills for Employment Investment Program)
    SEIP Training Admission Circular 2026 (Skills for …
    February 5, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh