AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে
আবহাওয়া

রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে

az-info-bd December 9, 2023

আপাতত সারাদেশ থেকে বৃষ্টি কেটে গেছে। কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। রোদের দেখা মেলায় বাড়ছে দিনের তাপমাত্রা। বৃষ্টি বিদায় নেওয়ার পর শীত ক্রমেই বাড়ছে। আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা ক্রমেই কমে শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৯ ডিসেম্বর) হেমন্তের দ্বিতীয় মাস অগ্রহায়ণের ২৪ তারিখ।

গ্রামাঞ্চলে পুরোদস্তুর শীত। যদিও ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের স্থলভাগে উঠে বৃষ্টি ঝরিয়ে নিঃশেষ হয়েছে। গত তিনদিন তার রেশ ছিল বাংলাদেশেও। গত কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ বৃষ্টিতে সেভাবে দেখা মেলেনি সূর্যের। শনিবার সকাল থেকেই ঢাকার আকাশে মিলেছে রোদের দেখা।

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি টেকনাফ ও বান্দরবানে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার ও সোমবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

রাতের তাপমাত্রা ক্রমে কমতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

বৃষ্টি কমে বাড়বে শীতের অনুভূতি
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত বুধবার মধ্যরাত থেকে একটানা বৃষ্টি …

বৃষ্টি কমে বাড়বে শীতের অনুভূতি

যে সব জেলায় হতে পারে ভারী বৃষ্টি
রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু …

যে সব জেলায় হতে পারে ভারী বৃষ্টি

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Update Jobs News

  • Build your dream modern address in a container home – the new way to hassle-free living
    Build your dream modern address in a …
    April 17, 2026 0
  • Our company will make you home You only pay monthly installments!
    Our company will make you home You …
    April 16, 2026 0
  • Almost a new sedan is taking an eye in Dhaka! Only 9,900 km driven – you will be surprised to hear the price!
    Almost a new sedan is taking an …
    April 15, 2026 0
  • Assistant Teacher Job Circular 2026 | সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
    Assistant Teacher Job Circular 2026 | সহকারী …
    April 15, 2026 0
  • Government Is Recruiting 1 Lakh Workers In Health
    Government Is Recruiting 1 Lakh Workers In …
    April 15, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh