AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
শীত কমবে, উত্তর-পূর্বাঞ্চলে হতে পারে বৃষ্টি
আবহাওয়া

শীত কমবে, উত্তর-পূর্বাঞ্চলে হতে পারে বৃষ্টি

az-info-bd December 20, 2023

আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা বেড়ে শীত আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সাত দিনের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বুধবার (২০ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। মঙ্গলবার যা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি। চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা ফের কিছুটা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতি ও শুক্রবার রাতের তাপমাত্রা বাড়তে পারে কিন্তু দিনের তাপমাত্রা কমতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন,

পরবর্তী পাঁচ দিনে সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রার ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি
পৌষের প্রথম দিনেই ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে দেশের সর্বনিম্ন …

জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি

আরও বাড়তে পারে শীত
সারা দেশে শৈত্যপ্রবাহ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার …

আরও বাড়তে পারে শীত

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Update Jobs News

  • Will teach 3 children from the age of 41000 at home in Banani
    Will teach 3 children from the age …
    October 9, 2026 0
  • Recruitment notice for Teachers at the BRAC Academy
    Recruitment notice for Teachers at the BRAC …
    October 9, 2026 0
  • 1 person is required for grandmother’s care
    1 person is required for grandmother’s care
    October 3, 2026 0
  • Cantonment school has 32000 part-time teaching positions
    Cantonment school has 32000 part-time teaching positions
    September 26, 2026 0
  • HOTEL Housekeeping job
    HOTEL Housekeeping job
    September 25, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh