AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
Job Circular
শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে ১১ অঞ্চলে
Job Circular

শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে ১১ অঞ্চলে

az-info-bd January 14, 2023

আগামী সপ্তাহের শুরুতে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল দেশের ১১ অঞ্চলে শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (১৪ জানুয়ারি) মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার বিষয় জানিয়েছে সংস্থাটি।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্তদেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। খুলনা, রংপুর, ময়মনসিংহ  রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদুথেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এসব অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে তিনি জানান আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগরে দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি/হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্তদেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝাররি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শৈত্য প্রবাহ নঁওগা ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদুথেকে মাঝারী ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া ফরিদপুর, মাদারিপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/ উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০%।

আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৩২ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৪৪ মিনিটে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা এ সময়ের শেষের দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

All Data Entry And Computer Oparetor job 2022
All Data Entry And Computer Oparetor Job Circular has been published …

All Data Entry And Computer Oparetor job 2022

Aarong Job Circular 2022
Aarong Job Circular has been published through Aarong own website. This …

Aarong Job Circular 2022

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Popular Posts

  • Saptahik Chakrir Dak Potrika 30 January 2026 | চাকরির ডাক
    Saptahik Chakrir Dak Potrika 30 January 2026 …
    January 30, 2026 4
  • Office Assistant Job Circular 2026 | অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি
    Office Assistant Job Circular 2026 | অফিস …
    January 31, 2026 2
  • Saptahik Chakrir Khobor 30 January 2026 | সাপ্তাহিক চাকরির খবর
    Saptahik Chakrir Khobor 30 January 2026 | …
    January 30, 2026 1
  • How can expatriates get smart voter ID card in their hands
    How can expatriates get smart voter ID …
    January 22, 2026 0
  • Department of Fisheries DOF Job Circular 2026 | মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
    Department of Fisheries DOF Job Circular 2026 …
    February 10, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh