AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
সাগরে নিম্নচাপ, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস
আবহাওয়া

সাগরে নিম্নচাপ, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস

az-info-bd December 2, 2023

বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের পর আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আগামী সপ্তাহের শেষের দিকে দেশে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

Advertisements

এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি শনিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। রোববার এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এরপর সোমবার এটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে ভারতের দক্ষিণ অন্ধপ্রদেশ এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ে রুপ নিলে এর নাম হবে ‘মিগজাউম’, নামটি মিয়ানমারের দেওয়া।

Advertisements

শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনি ও রোববারও আবহাওয়া পরিস্থিতি এক রকম থাকতে পারে জানিয়ে তিনি বলেন, পরবর্তী সময়ে পাঁচ দিনে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisements

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল ভোলায়।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

একটু একটু করে বাড়ছে শীত, দেখা মিলছে কুয়াশার
ধীরে ধীরে কমতে শুরু করেছে দিনাজপুরের তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে …

একটু একটু করে বাড়ছে শীত, দেখা মিলছে কুয়াশার

ডিসেম্বরের শেষের দিকে হতে পারে শৈত্যপ্রবাহ
চলতি মাসের শেষের দিকে দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ …

ডিসেম্বরের শেষের দিকে হতে পারে শৈত্যপ্রবাহ

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Popular Posts

  • Saptahik Chakrir Dak Potrika 28 November 2025 | চাকরির ডাক
    Saptahik Chakrir Dak Potrika 28 November 2025 …
    November 28, 2025 4
  • Bangladesh Customs Job Circular 2025
    Bangladesh Customs Job Circular 2025
    November 15, 2025 2
  • Office Assistant Job Circular 2025 | অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি
    Office Assistant Job Circular 2025 | অফিস …
    December 7, 2025 2
  • Saptahik Chakrir Khobor 28 November 2025 | সাপ্তাহিক চাকরির খবর
    Saptahik Chakrir Khobor 28 November 2025 | …
    November 28, 2025 1
  • Four wheeler for only 1 lakh taka Bajaj Qute RE60
    Four wheeler for only 1 lakh taka …
    December 8, 2025 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2025 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh