AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
আবহাওয়া
সাগরে লঘুচাপ, ৭ দিনের মধ্যে বৃষ্টির আভাস
আবহাওয়া

সাগরে লঘুচাপ, ৭ দিনের মধ্যে বৃষ্টির আভাস

az-info-bd November 27, 2023

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী সাতদিনের মধ্যে দেশে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

একই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গল ও বুধবারের আবহাওয়া একই রকম থাকতে পারে জানিয়ে তিনি বলেন, পরবর্তী পাঁচদিনে বৃষ্টি হতে পারে। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

তাই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ডে।

 

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

সাগরে নিম্নচাপ, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের পর আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে …

সাগরে নিম্নচাপ, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস

বৃষ্টি কমে বাড়বে শীতের অনুভূতি
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত বুধবার মধ্যরাত থেকে একটানা বৃষ্টি …

বৃষ্টি কমে বাড়বে শীতের অনুভূতি

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Update Jobs News

  • Will teach 3 children from the age of 41000 at home in Banani
    Will teach 3 children from the age …
    October 9, 2026 0
  • Recruitment notice for Teachers at the BRAC Academy
    Recruitment notice for Teachers at the BRAC …
    October 9, 2026 0
  • 1 person is required for grandmother’s care
    1 person is required for grandmother’s care
    October 3, 2026 0
  • Cantonment school has 32000 part-time teaching positions
    Cantonment school has 32000 part-time teaching positions
    September 26, 2026 0
  • HOTEL Housekeeping job
    HOTEL Housekeeping job
    September 25, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh