AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
শিক্ষা
এইচএসসির উত্তরপত্র চ্যালেঞ্জের ফল ২৬ ডিসেম্বরের মধ্যে
শিক্ষা

এইচএসসির উত্তরপত্র চ্যালেঞ্জের ফল ২৬ ডিসেম্বরের মধ্যে

az-info-bd December 5, 2023

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন শেষ হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) এ প্রক্রিয়া শেষে বোর্ডগুলো যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে। নিয়ম অনুযায়ী- এক মাসের মধ্যে এ ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়।

সেই হিসেবে আমরা ২৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবো। গত ২৭ নভেম্বর ফল পুনঃনিরীক্ষা বা উত্তরপত্র চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। টেলিটক সিম ব্যবহার করে এসএমএসে এ আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার প্রতি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নেওয়া হয়।

Advertisements

যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয়) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদনে ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়। গত ২৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন।

Advertisements
Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

আজ থেকে ৩ দিনের সাধারণ ছুটি শুরু
আজ সোমবার (৫ আগস্ট) থেকে শুরু হলো সাধারণ ছুটি। আগামীকাল …

আজ থেকে ৩ দিনের সাধারণ ছুটি শুরু

প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ
দেশজুড়ে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা …

প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Popular Posts

  • Saptahik Chakrir Dak Potrika 09 January 2026 | চাকরির ডাক
    Saptahik Chakrir Dak Potrika 09 January 2026 …
    January 9, 2026 4
  • Office Assistant Job Circular 2026 | অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি
    Office Assistant Job Circular 2026 | অফিস …
    January 1, 2026 2
  • Saptahik Chakrir Khobor 09 January 2026 | সাপ্তাহিক চাকরির খবর
    Saptahik Chakrir Khobor 09 January 2026 | …
    January 9, 2026 1
  • NID Card Download 2025 Bangladesh
    NID Card Download 2025 Bangladesh
    December 22, 2025 0
  • Primary Assistant Teacher Job Question Solution 2026
    Primary Assistant Teacher Job Question Solution 2026
    January 9, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh