AZinfoBD.com

Latest Information of The World
Menu
  • Home
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
Home
শিক্ষা
১ম ধাপের প্রাথমিক নিয়োগ পরীক্ষা নিজ নিজ জেলায়
শিক্ষা

১ম ধাপের প্রাথমিক নিয়োগ পরীক্ষা নিজ নিজ জেলায়

az-info-bd December 3, 2023

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (০৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, যেকোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

যদি কোনো পরীক্ষার্থী এসব দ্রব্য সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর আরও জানিয়েছে, শনিবার (২ ডিসেম্বর) থেকে নির্ধারিত ওয়েবসাইটে (admit.dpe.gov.bd)ওয়েবসাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে বা এসএসসির রোল, বোর্ড ও পাসের বছর দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করেতে হবে। প্রার্থীদের অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে। এছাড়া প্রার্থীদের আবেদনে দেয়া মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে।

জানা গেছে, প্রথমে ২৪ নভেম্বর প্রথম ধাপের বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের ঘোষণা দেয়া হয়েছিল। পরে তা পিছিয়ে ১ ডিসেম্বর পরীক্ষা আয়োজনের ঘোষণা দেয়া হয়। পরীক্ষা ফের পিছিয়ে ৮ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

 

Share
Tweet
Email
Next Article

Related Articles

১৭তম পারা রমজান মাসের রেডিও সুরে তিলাওয়াত | Para 17 Juz Hafez Qari Abu Rayhan
১৭তম পারা রমজান মাসের রেডিও সুরে তিলাওয়াত | Para 17 …

১৭তম পারা রমজান মাসের রেডিও সুরে তিলাওয়াত | Para 17 Juz Hafez Qari Abu Rayhan

আজ থেকে ৩ দিনের সাধারণ ছুটি শুরু
আজ সোমবার (৫ আগস্ট) থেকে শুরু হলো সাধারণ ছুটি। আগামীকাল …

আজ থেকে ৩ দিনের সাধারণ ছুটি শুরু

About The Author

az-info-bd

Leave a Reply Cancel Reply

Update Jobs News

  • Build your dream modern address in a container home – the new way to hassle-free living
    Build your dream modern address in a …
    April 17, 2026 0
  • Our company will make you home You only pay monthly installments!
    Our company will make you home You …
    April 16, 2026 0
  • Almost a new sedan is taking an eye in Dhaka! Only 9,900 km driven – you will be surprised to hear the price!
    Almost a new sedan is taking an …
    April 15, 2026 0
  • Assistant Teacher Job Circular 2026 | সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
    Assistant Teacher Job Circular 2026 | সহকারী …
    April 15, 2026 0
  • Government Is Recruiting 1 Lakh Workers In Health
    Government Is Recruiting 1 Lakh Workers In …
    April 15, 2026 0

AZinfoBD.com

Latest Information of The World
Copyright © 2026 AZinfoBD.com
Theme by Azinfobd.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh